ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

অনিশ্চিত ভাবে থমকে গেছে ‘প্রজেক্ট কে’ এর কাজ

  |   মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   146 বার পঠিত

অনিশ্চিত ভাবে থমকে গেছে ‘প্রজেক্ট কে’ এর কাজ

শুটিং ফ্লোরে গুরুতর আহত অমিতাভ। পাঁজরে অস্বাভাবিক যন্ত্রণায় তিনি চিকিৎসাধীন। ওদিকে থমকে প্রভাস, দীপিকা পাড়ুকোন ও অমিতাভ বচ্চন, দিশা পাটানি–র ‘প্রজেক্ট কে’ এর কাজ। মুম্বই সংবাদ সংস্থার কাছে পরিচালক জানিয়েছেন নাগ অশ্বিন জানিয়েছেন পরবর্তী শিডিউলে তাঁদের সঙ্গে থাকবেন ‘বিগ বি’।

অমিতাভ অসুস্থ হওয়ার পর থেকেই চিন্তায় তাঁর অনুরাগীরা। অভিনেতা প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়াতে আপডেট করছেন তাঁর আহত হওয়ার ঘটনা। সেই অনিশ্চয়তার মাঝেই থমকে ‘প্রজেক্ট কে’।

প্রতি রবিবারেই নিয়ম করে অনুরাগীদের সঙ্গে ‘জলসা’র সামনে দেখা করেন অমিতাভ। অসুস্থতার কারণে তিনি গতকাল বাড়ির বাইরে আসেন নি। নিজস্ব ব্লগে বার্তা বিনিময় করে অনুরাগীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘ক্ষত সারছে ধীরে ধীরে। আশা করেছিলাম আপনাদের সামনে গিয়ে দাঁড়াতে পারবো, সৌজন্য বিনিময় করতে পারবো, কিন্তু পরিস্থিতি তাতে অনুমতি দিচ্ছে না। শুভাকাখ্ক্ষীদের শুভকামনা আমার পাথেয়। ওরা ভাল থাকলেই আমি বেঁচে থাকবো’।

বছর আশির বর্ষীয়ান অভিনেতা হায়দ্রাবাদে একটি অ্যাকশন দূশ্যে অভিনয় করার সময় আচমকাই চোট পান। চিকিৎসকদের জানান পাঁজরে ব্যথার কথা। ‘জলসা’য় আসেন চিকিৎসকেরা। শুধু পাঁজরে নয় অভিনেতা চোট পেয়েছেন পায়ের আঙুলে ও হাতে।

শুধু ‘প্রজেক্ট কে’ নয়, দীপিকার সঙ্গে ‘দ্য ইন্টার্ন’ ছবি ও পরিচালক রিভু দাশগুপ্তের ‘সেকশন ৮৪’ তাঁর হাতে। তবে সকলেই তাকিয়ে অভিনেতার সুস্থ হয়ে ওঠার দিকে।

Facebook Comments Box

Posted ২:০০ এএম | মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।