ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত

রাজধানী ঢাকায় অফিস খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মালিকানাধীন মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। একই সঙ্গে বাংলাদেশের সাইবার সিকিউরিটি অ্যাক্ট (সিএসএ) এবং ই-কমার্স ও অনলাইন ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ নিয়েও মেটার সঙ্গে আলোচনা হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
তিনি বলেন, মেটার সঙ্গে বাংলাদেশের ‘অত্যন্ত ফলপ্রসূ’ বৈঠক হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা থাকলেও সময়ের কারণে তিনি থাকতে পারেননি।
শামা ওবায়েদ বলেন, ‘মেটার সঙ্গে ঢাকায় অফিস খোলার বিষয়ে কথা হয়েছে। তারা খুবই আগ্রহী। এর ফোকাল পয়েন্ট ঢাকায় করবে। কারণ, ভারতের চেয়েও বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী বেশি।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, বৈঠকে সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি ই-কমার্স ও অনলাইন ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে বাংলাদেশকে মেটা সহযোগিতা করবে বলে আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণসহ নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কার্যক্রম নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
Posted ৭:৪৪ এএম | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।