ডেস্ক রিপোর্ট | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত

বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল বরাবরই ছেলের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে চেয়েছেন। গত এক বছরে ছেলের বেড়ে ওঠার নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলেও কখনো তার মুখ প্রকাশ করেননি তাঁরা। তবে এবার দীপাবলির বিশেষ আয়োজনে প্রথমবারের মতো ছেলে ভিহানের মুখ প্রকাশ্যে এনেছেন এই তারকা দম্পতি।
৭ নভেম্বর ছিল ভিহানের প্রথম জন্মদিন। এর এক দিন পর দীপাবলি উপলক্ষে পরিবারের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন ক্যাটরিনা ও ভিকি। ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের নজর কাড়ে ছোট্ট ভিহান।
রবিবার ইনস্টাগ্রামে ছবিগুলো প্রকাশ করে ভক্তদের দীপাবলির শুভেচ্ছা জানান তাঁরা। ক্যাপশনে লেখেন, ‘আমাদের সবচেয়ে উজ্জ্বল দীপাবলি। সবাইকে ভালোবাসা, আলো ও আনন্দের শুভেচ্ছা।’ বার্তার শেষে নিজেদের নামের পাশাপাশি ছেলে ভিহানের নামও উল্লেখ করেন তাঁরা।
ছবিতে ক্যাটরিনাকে হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায়। অন্যদিকে ভিকি কৌশলের পরনে ছিল ক্রিম রঙের শেরওয়ানি। দুজনের মাঝখানে দাঁড়িয়ে থাকা ভিহানের ছবিই সবচেয়ে বেশি আকর্ষণ করেছে ভক্তদের।
উল্লেখ্য, ২০২১ সালে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ২০২৫ সালে তাঁদের ঘরে জন্ম নেয় ছেলে ভিহান। সন্তানের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় শুরু থেকেই সচেতন ছিলেন এই তারকা দম্পতি। দীর্ঘদিন পর ছেলের মুখ প্রকাশ্যে আনায় তাঁদের ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।
Posted ৭:৩৯ এএম | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।