ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণে আহত ২

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   8 বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণে আহত ২

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের প্রস্তুতির সময় দুটি ককটেল বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে আরও ১১টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের শেখটোলা পিয়নপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন—কৃষ্ণগোবিন্দপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে সুমেল (৩২) এবং রামচন্দ্রপুরহাট গোঠিপাড়ার এলামের ছেলে আব্দুল হামিদ (১৮)। আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহারাজপুরের শেখটোলা ও কবিরাজপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ওদুদ মহরিল ও সাবেক ইউপি সদস্য জালাল মেম্বারের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে সাম্প্রতিক সময়েও দুই পক্ষের মধ্যে একাধিকবার বিরোধের ঘটনা ঘটেছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে দুই পক্ষ ককটেল ও বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ানোর প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দুটি ককটেল বিস্ফোরণে সুমেল ও আব্দুল হামিদ আহত হন।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে আরও ১১টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, ওদুদ মহরিল ও জালাল মেম্বারের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার তারা আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুটি ককটেল বিস্ফোরণ হয় এবং দুজন আহত হন। ঘটনাস্থল থেকে আরও ১১টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ১১:৪৫ এএম | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।