নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণে প্রথমবারের মতো ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে কৃষিপণ্য দীর্ঘদিন সংরক্ষণের সুযোগ সৃষ্টি হবে এবং কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পেতে আরও সুবিধা পাবেন।
সোমবার (৩ আগস্ট) প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, প্রয়োজনীয় অবকাঠামো এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
সংসদ সদস্য এম এ হান্নান দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করে কৃষকদের সেবার আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
তিনি বলেন, কোল্ড স্টোরেজ চালু হলে কৃষকরা দীর্ঘ সময় কৃষিপণ্য সংরক্ষণ করতে পারবেন। এতে ফসলের অপচয় কমবে, বাজারে সরবরাহ ব্যবস্থাপনা উন্নত হবে এবং কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার সুযোগ পাবেন।
পরিদর্শনকালে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৩:০৮ পিএম | সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।