জাতীয় ডেস্ক | মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 44 বার পঠিত

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন।
মঙ্গলবার দুপুরে পিএসসির ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়েছে। পিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০তম বিসিএসের প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৯ এপ্রিল।
১ হাজার ৭৫৫টি ক্যাডার ও ৩৮৫টি নন-ক্যাডার পদে নিয়োগ দিতে গত বছরের ২৬ নভেম্বরে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী। গত ৩০ জানুয়ারি ঢাকা ও অন্য ৭টি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
Posted ৫:৫৩ পিএম | মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।