ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

লঙ্কান লিগে ম্যাচ ফিক্সিং চেষ্টার দায় স্বীকার বাংলাদেশি মালিকের

খেলাধুলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   104 বার পঠিত

লঙ্কান লিগে ম্যাচ ফিক্সিং চেষ্টার দায় স্বীকার বাংলাদেশি মালিকের

লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) দল ডাম্বুলা থান্ডারের মালিকের বিরুদ্ধে এক ক্রিকেটারকে ম্যাচ পাতাতে প্ররোচিত করার অভিযোগ উঠেছিল। এই ঘটনায় তিনি আদালতে দায় স্বীকার করেছেন এবং মামলার নিষ্পত্তি চেয়েছেন। লঙ্কান সংবাদ মাধ্যম ডেইলি মিরর এই খবর দিয়েছে।

ওই মালিকের নাম তামিম রহমান। তিনি ব্রিটিশ-বাংলাদেশি নাগরিক। দায় স্বীকার করায় বিচারক তাকে দুই লাখ রুপি নগদে এবং দুই জামিনদারের জিম্মায় এক কোটি রুপির মুচলেকায় মুক্তির আদেশ দিয়েছেন।

বুধবার কলম্বোর উচ্চ আদালতের বিচারক উদেশ রানাতুঙ্গার আদালতে মামলাটি তোলা হয়। অভিযুক্তের পক্ষে প্রেসিডেন্টের পরামর্শক কালিঙ্গা ইন্দতিসা বলেন, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশের নাগরিক হলেও তিনি ব্রিটিশ পাসপোর্টধারী। এই মামলার কারণে তিনি প্রায় দেড় বছর শ্রীলঙ্কায় অবস্থান করছেন। ফলে তার পারিবারিক ও ব্যবসায়িক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি জানান, অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করেছেন এবং মামলাটির নিষ্পত্তি চান। এ বিষয়ে তিনি অ্যাটর্নি জেনারেলকে মৌখিক ও লিখিত ব্যাখ্যা জমা দিয়েছেন। মামলাটির পরবর্তী শুনানি ৮ ডিসেম্বর ধার্য করা হয়েছে।

২০২৪ সালের এলপিএল চলাকালে ম্যাচ ফিক্সিং চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তামিমকে গ্রেফতার করা হয়। তদন্তে উঠে এসেছে, ডাম্বুলা যেন তাদের পছন্দমতো খেলোয়াড় ব্যবহার করতে পারে, এই সুযোগ কাজে লাগিয়ে অভিযুক্ত ব্যক্তি ইচ্ছামতো ম্যাচের ফল পরিবর্তনের পরিকল্পনা করেছিলেন।

Facebook Comments Box

Posted ৪:৫২ এএম | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।