| শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 142 বার পঠিত
জামালপুর সদরের তিতপল্লা বাস স্ট্যান্ডে বাস-পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ছয়জন।
নিহতরা হলেন- টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মৃত সলিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন ও জামালপুর সদরের ছোনটিয়া এলাকার আব্দুস সোবাহানের ছেলে শামসুল হক। নিহত দুজনই সবজি ব্যবসায়ী।
গুরুতর আহত ছয়জনকে জামালপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, আজ শুক্রবার ভোর ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লাতে ঢাকা গামী শাদনান এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যান ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পিকআপ ভ্যানের চালকসহ গুরুতর আহত ছয়জনকে জামালপুর হাসপাতাল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Posted ৫:৫৬ এএম | শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।