ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মসিউর রহমান রাঙ্গার মনোনয়ন বৈধ ঘোষণা

  |   শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   148 বার পঠিত

মসিউর রহমান রাঙ্গার মনোনয়ন বৈধ ঘোষণা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ গঙাচড়া আসনে জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) রাঙ্গার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এর আগে রাঙ্গাসহ ৪ জন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছিল। বাতিল করা হয় মোশাররফ হোসেন নামে একজন স্বতন্ত্র প্রার্থীর। এই আসনে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট রেজাউল রাজু, জাতীয় পার্টির প্রার্থী মকবুল হোসেন আসিফ শাহরিয়ারসহ ৭ জনের।

উল্লেখ্য, জাতীয় পার্টি থেকে এবারের সংসদ নির্বাচনে রাঙ্গাকে মনোনয়ন না দেয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। রাঙ্গার নির্বাচনী আসন রংপুর-১ থেকে এবার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ভাতিজা আসিফ শাহরিয়ারকে দলীয় প্রার্থী করা হয়েছে।

Facebook Comments Box
বিষয় :

Posted ১:০৮ পিএম | শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।