| শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 145 বার পঠিত
রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসে আগুনের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়টি মিরপুর ১ নম্বর ঈদগাহ মাঠের পাশে অবস্থিত। ভোর ৬টা ১০ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। সকাল সোয়া ৬টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। ৬টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৭টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে অফিসের কম্পিউটার ও কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে আগুনের কারণ জানাতে পারেননি তিনি।
Posted ৪:৪০ এএম | শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।