ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ২ বাসে আগুন

  |   মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   153 বার পঠিত

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ২ বাসে আগুন

গাজীপুর মহানগরীতে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ থেকে দুইটি বাসে আগুন ও কয়েকটি যানবাহন ভাংচুরের খবর এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ।

বেতন বাড়ানোর দাবিতে মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল থেকে মহানগরীর কোনাবাড়ি ও কাশিমপুর এলাকার বিভন্ন পোশাক কারখানার শ্রমিকরে আন্দোলনে নামেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাল মহাসড়কে মিছিল বের করে মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ তাদের মহাসড়ক থেকে সরাতে চেষ্টা করে। পরে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। এরপরই বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কের যাত্রীবাহি দুই বাসে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছে।

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আশরাফ উদ্দিন জানান, বিভিন্ন পোশাক কারখানার শত শত শ্রমিক বিক্ষোভ করছেন। শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলো অবরোধ করেছেন। এক পর্যায়ে তারা দুইটি বাসে আগুন দেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

Facebook Comments Box

Posted ৭:৪৩ এএম | মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।