রবিবার ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

চট্টগ্রামে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

  |   মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   132 বার পঠিত

চট্টগ্রামে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ওসি মনিরুজ্জামান।

তিনি জানান, একটি বাস ও অটোরিকশার সংষর্ঘে শিশুসহ সাতজন নিহত হয়েছেন।

মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন খান জানান, দুপুর পৌনে ১২টার দিকে চারিয়া এলাকায় খাগড়াছড়িগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা শিশুসহ সাতজন নিহত হয়েছেন।

মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।  আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:২৯ এএম | মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।