| রবিবার, ০৮ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 162 বার পঠিত
অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বিশেষ জজ আদালতে-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত আজ রোববার দুপুরে এই রায় ঘোষণা করবেন। অবৈধ সম্পদ অর্জনের অপরাধে ১০ বছর ও অর্থপাচারের অপরাধে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে পি কে হালদারকে।
পাশাপাশি পি কে হালদারের মা লীলাবতী, ভাই প্রিতীশসহ ১৩ আসামির প্রত্যেকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলায় ১৪ আসামির মধ্যে ৪ জন কারাগারে আছেন। তাঁরা হলেন, অবন্তিকা বড়াল, শংখ বেপারী, সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধা। সকালে তাঁদের আদালতে হাজির করা হয়। পি কে হালদারসহ বাকি ১০ আসামি পলাতক।
২০২০ সালের ৮ জানুয়ারি দুদকের উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরি অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে পি কে হালদারের বিরুদ্ধে মামলা করেন।
মামলায় বলা হয়, পি কে হালদার বিভিন্ন অবৈধ ব্যবসা ও কার্যক্রমের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকার অবৈধ সম্পদ নিজ দখলে রেখেছেন। এছাড়া ওই অর্থ আড়াল করতে বিদেশে পাচার করে মানিলন্ডারিং আইনেও অপরাধ করেন তিনি।
Posted ১১:৫৬ এএম | রবিবার, ০৮ অক্টোবর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।