ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় বদিউল আলম মজুমদারের শ্যালক গ্রেপ্তার

  |   বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   146 বার পঠিত

বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় বদিউল আলম মজুমদারের শ্যালক গ্রেপ্তার

ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় তাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।

উপকমিশনার বলেন, ইশতিয়াক মাহমুদ গ্রেপ্তার করা হয়েছে। তাকে আগামীকাল বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হবে। আদালতে সম্পূরক চার্জশিটের পর আজকে আদালতে শুনানির দিন ধার্য ছিল। আদালত শুনানি শেষে ইশতিয়াকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করল।

Facebook Comments Box

Posted ৪:৩৬ এএম | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।