রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসার উপায় জানালেন আইনমন্ত্রী

  |   বুধবার, ০৪ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   118 বার পঠিত

খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসার উপায় জানালেন আইনমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার একটি উপায় আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর সেটা হলো রাষ্ট্রপতির কাছে সাজা মওকুফ চেয়ে আবেদন। তবে এক্ষেত্রে খালেদা জিয়াকে দোষ স্বীকার করতে হবে বলে জানান মন্ত্রী।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে আইনমন্ত্রী এই কথা বলেন।

আইন অনুযায়ী খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ নেই জানিয়ে মন্ত্রী বলেন, যে কেউ রাষ্ট্রপতির কাছে সাজা মওকুফ চেয়ে আবেদন করতে পারে। এই সুযোগ খালেদা জিয়ারও আছে। এক্ষেত্রে তাকে দোষ স্বীকার করতে হবে।

আইনমন্ত্রী বলেন, সাজাপ্রাপ্ত যেকোনো আসামি তার দণ্ড মওকুফের জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারেন। ইতোমধ্যে শীর্ষ সন্ত্রাসী জোসেফ রাষ্ট্রপতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে তিনি বিদেশে গেছেন।

নির্বাহী আদেশের বিষয়ে আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী শর্ত যুক্তভাবে খালেদা জিয়ার সাজা স্থগিত করে চিকিৎসার ব্যবস্থা করেছেন, সেটি দ্বিতীয়বার আর করার কোনো সুযোগ নেই।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করানোর ব্যাপারে তার পরিবারের আবেদন নিষ্পত্তির পেছনে কোনো রাজনীতি নেই বলে দাবি করেন মন্ত্রী। তিনি বলেন, এই ইস্যুতে বিএনপি মিথ্যাচার করছে। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য নির্বাচনে অংশগ্রহণের কোনো শর্ত দেওয়া হয়নি।

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে প্রায় দেড় মাস ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার আবেদন করা হয়।

Facebook Comments Box

Posted ১২:২৩ পিএম | বুধবার, ০৪ অক্টোবর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।