ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

দু’দিনের সফরে ঢাকায় মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার

  |   রবিবার, ০১ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   147 বার পঠিত

দু’দিনের সফরে ঢাকায় মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার

যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স সম্পর্কিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। সফরে তিনি কনস্যুলার ইস্যু নিয়ে আলোচনার জন্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

ঢাকায় আসার আগে তিনি পাকিস্তানের ইসলামাবাদ ও করাচি সফর করেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, রেনা বিটার দূতাবাস ও কনস্যুলেট কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কনস্যুলার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, তার সফর বিদেশে মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধার প্রতি আমাদের গভীর ও টেকসই অঙ্গীকারকে তুলে ধরে।

Facebook Comments Box

Posted ১২:৩২ পিএম | রবিবার, ০১ অক্টোবর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।