ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডে ২১৭ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে: ডিএনসিসি

  |   বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   136 বার পঠিত

কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডে ২১৭ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে: ডিএনসিসি

ঢাকার মোহাম্মদপুরে কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ২১৭টি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। তবে ব্যবসায়ীরা বলছেন এই সংখ্যা আরও বেশি।

ব্যবসায়ীরা দাবি করেন বৈধ-অবৈধ মিলিয়ে মার্কেটে ৩৫০টি দোকান রয়েছে। তবে ডিএনসিসির নির্বাহী কর্মকর্তা সেলিম রেজার মতে, ৩১৭টি দোকান বরাদ্দ ছিল, যার মধ্যে ২১৭টি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, অবৈধ দোকানগুলো ফুটপাতে ছিল।

বৃহস্পতিবার সকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের কর্মীরা নিরলসভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করার জন্য কাজ করছে। বিভিন্ন সংস্থা তাদের সহায়তায় এগিয়ে আসবে আশা করি। ডিএনসিসি সাধ্যমত তাদের পাশে দাঁড়াবে।

তিনি আরও বলেন, এ ঘটনা তদন্তে ডিএনসিসি একটি তদন্ত কমিটিও গঠন করবে।

Facebook Comments Box

Posted ৮:৪৬ এএম | বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।