ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

আন্দোলনরত সাত কলেজের ৭ শিক্ষার্থী অসুস্থ, ঢামেকে ভর্তি ২

  |   রবিবার, ২৭ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   145 বার পঠিত

আন্দোলনরত সাত কলেজের ৭ শিক্ষার্থী অসুস্থ, ঢামেকে ভর্তি ২

রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। রোববার (২৭ আগস্ট) এ কর্মসূচি পালন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ৭ শিক্ষার্থী। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ হওয়া শিক্ষার্থীরা হলেন— বদরুন্নেসা কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী সোনিয়া আক্তার (২৩), কবি নজরুল কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র তৌকিবুর হাসান বাপ্পি (২৪), ঢাকা কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শাহরিয়ার মাহমুদ অপু (২৫), কবি নজরুলের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সাদেক বাপ্পি (২৩), তিতুমীরের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাহবুব প্লাবন (২২), বাংলা কলেজের অ্যাকাউন্টিং বিভাগের চতুর্থ ছাত্র রাজিব ইসলাম (২৩) ও ঢাকা কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ইয়াসিন আলী সাগর (২৫)।

এদের মধ্যে সোনিয়া ও শাহরিয়ার মাহমুদ অপুকে ভর্তি নিয়েছে হাসপাতাল। চিকিৎসকরা জানিয়েছেন, কবি নজরুল কলেজের ছাত্র তকিবুর রহমান বাপ্পি ও বদরুন্নেসা কলেজের ছাত্রী সোনিয়া আক্তার হ্যান্ড রাবিং সল্যুশন হেক্সিসল পান করেছিলেন।

চিকিৎসকরা বলেছেন, দুজন ছাড়া হাসপাতালে আসা বাকি শিক্ষার্থীদের অবস্থা গুরুতর নয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করে বলেন, নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীরা আন্দোলনরত অবস্থায় কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে আনা হয়। এক ছাত্রীসহ দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে গিয়ে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের মধ্যে ইয়াসিন আলী সাগরের সঙ্গে কথা হলে তিনি বলেন, আন্দোলনরত অবস্থায় জীবন বিসর্জন দিতে কবি নজরুল কলেজের ছাত্র তকিবুর রহমান বাপ্পি লিকুইড পয়জন জাতীয় কিছু জিনিস খেয়ে ফেলে। আমরা সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলি। এছাড়া অন্য কেউ খেয়েছে কিনা আমার জানা নেই।

এ সময় পূর্বের ঘোষণা অনুযায়ী দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান তিনি।
Facebook Comments Box
বিষয় :

Posted ১০:২১ এএম | রবিবার, ২৭ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।