| রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | 124 বার পঠিত

দেশের বাজারে চিনির দাম কেজিপ্রতি ৫ টাকা করে কমিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। রোববার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
১৪ আগস্ট (সোমবার) থেকে নতুন দাম কার্যকর হবে।
সংগঠনের নির্বাহী সচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজার দর ও স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন ব্যয় বিবেচনায় এনে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন পরিশোধিত চিনির মূল্য কেজিপ্রতি ৫ টাকা কমিয়েছে।
নতুন দর অনুসারে খোলা চিনির কেজি ১৩৫ থেকে ৫ টাকা কমিয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে প্যাকেটজাত চিনি ১৪০ টাকা থেকে কমিয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
Posted ২:৫২ পিএম | রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।