ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 15 বার পঠিত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় প্রায় ৬০ কোটি মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছে জার্মানির শীর্ষস্থানীয় কনটেইনার শিপিং কোম্পানি হ্যাপাগ-লয়েড। একই সময়ে প্রতিষ্ঠানটির নিট মুনাফাও উল্লেখযোগ্যভাবে কমেছে।
বৃহস্পতিবার হ্যাপাগ-লয়েড জানায়, এপ্রিল থেকে জুন—চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মধ্যপ্রাচ্যের সংকটের প্রভাবে তাদের প্রায় ৬০ কোটি ডলার ক্ষতি হয়েছে।
এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা কমে দাঁড়িয়েছে ৮ কোটি ৩০ লাখ ডলারে। গত বছরের একই সময়ে এই মুনাফা ছিল ৩০ কোটি ৬০ লাখ ডলার।
তবে এশিয়া থেকে শক্তিশালী রপ্তানি এবং যুক্তরাষ্ট্রের বাজারে চাহিদা বাড়ায় মধ্যপ্রাচ্যের সংকটের কিছুটা প্রভাব সামাল দিতে পেরেছে প্রতিষ্ঠানটি।
হরমুজ প্রণালি বন্ধ থাকায় জ্বালানি, বিমা, গুদামজাতকরণ, বিকল্প নৌপথ ব্যবহার ও অভ্যন্তরীণ পরিবহন খাতে অতিরিক্ত ব্যয় বেড়েছে। এর প্রভাবে হ্যাপাগ-লয়েডের লাইনার শিপিং বিভাগের পরিচালন মুনাফা ১৬ কোটি ৭০ লাখ ডলার থেকে কমে ১৫ কোটি ৩০ লাখ ডলারে নেমে এসেছে।
সূত্র: আল-জাজিরা
Posted ১১:১৯ এএম | বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।