মঙ্গলবার ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সাত দিন পর ব্যাংক শেয়ারবাজারে আজ থেকে লেনদেন

বাণিজ্য ডেস্ক   |   সোমবার, ০১ জুন ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

সাত দিন পর ব্যাংক শেয়ারবাজারে আজ থেকে লেনদেন

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে ঢাকায় সরানো হবে না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গত শুক্রবার সন্ধ্যায় নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে চট্টগ্রাম চেম্বারের নবনির্বাচিত নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

প্রসঙ্গত, সম্প্রতি জাতীয় সংসদ অধিবেশনে চট্টগ্রাম থেকে বিপিসির প্রধান কার্যালয় ঢাকায় সরিয়ে নেওয়া সম্পর্কিত একটি প্রস্তাব দেন একজন সংসদ সদস্য। এরপর বিষয়টি আমলে নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে বিপিসির চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়। জরুরি ভিত্তিতে এই বিষয়ে মতামত চাওয়া হয় ওই চিঠিতে।

বিষয়টিকে চট্টগ্রামের প্রতি অবহেলা হিসেবে দেখছেন স্থানীয়রা। এ প্রেক্ষাপটে বৈঠকে চেম্বার নেতারা বিষয়টি সামনে আনলে বিপিসি কার্যালয় ঢাকায় সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানালেন অর্থমন্ত্রী।

চট্টগ্রাম চেম্বারের নবনির্বাচিত সভাপতি আমিরুল হকের নেতৃত্বে চেম্বার নেতারা অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান। এ সময় চেম্বার নেতারা চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের বড় দারোগারহাটে পণ্য পরিবহনের ওজন স্কেল নিয়ে বৈষম্যের বিষয়টি তুলে ধরলে অর্থমন্ত্রী সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এ ছাড়া বৈঠকে বন্দরনগরী চট্টগ্রামের বাণিজ্য সহজীকরণের বিষয়টি গুরুত্ব পায়।

চট্টগ্রাম চেম্বার সভাপতি আমিরুল হক বলেন, অর্থমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠকটি ছিল অনানুষ্ঠানিক, সৌজন্য সাক্ষাৎ। তবে বৈঠকে চট্টগ্রামের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৩১ পিএম | সোমবার, ০১ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।