রবিবার ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

চট্টগ্রাম নগরীর সব শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ ঘোষণা

  |   সোমবার, ০৭ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   117 বার পঠিত

চট্টগ্রাম নগরীর সব শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ ঘোষণা

অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৭ জুলাই) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

টানা বর্ষণের ফলে জলাবদ্ধ হয়ে পড়ে চট্টগ্রামের অধিকাংশ নিম্নাঞ্চল। জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। জলাবদ্ধতার কারণে সড়কের মাঝখানে বাহন নষ্ট হয়ে অনেককে দুর্ভোগে পড়তে দেখা গেছে।

নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার কর্নেলহাট, আগ্রাবাদসহ বেশিভাগ এলাকায় কোমর থেকে হাঁটু সমান পানি ছিল। ফলে অফিসমুখো মানুষজন ব্যাপক ভোগান্তিতে পড়ে। অনেককেই রাস্তার মাঝখানের সড়ক বিভাজকের ওপর দিয়ে চলাচল করতে দেখা যায়।
এ ছাড়া টানা বর্ষণে কাপ্তাই উপজেলার বিভিন্ন পাহাড়ি অঞ্চলে পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত ব্যক্তিদের আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে প্রতিদিনই সচেতন করা হচ্ছে। পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী ব্যক্তিদের সরিয়ে নিতে উপজেলার পাঁচটি ইউনিয়নে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
Facebook Comments Box

Posted ১১:৫৯ এএম | সোমবার, ০৭ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।