ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সরকারি চাকরিজীবীরা আসছেন বিমার আওতায়

  |   রবিবার, ০৬ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   151 বার পঠিত

সরকারি চাকরিজীবীরা আসছেন বিমার আওতায়

সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে উন্নত বিশ্বের পর্যায়ে নিতে জীবন বিমা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে এ বিষয়ে মতামত চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ৩ আগস্ট সব মন্ত্রণালয় এবং বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠন, বিমা কোম্পানি গঠনের লক্ষ্যে বিশেষজ্ঞ ব্যক্তি-প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। এসব সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রস্তাবিত স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের বিষয়টি কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের সব সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য প্রযোজ্য বিধায় রুলস অব বিজনেস অনুযায়ী সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগ তথা সব স্টেকহোল্ডারদের মতামত প্রয়োজন।

এ অবস্থায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিমা সেবার আওতায় আনতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীন একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের প্রস্তাবের বিষয়ে আগামী ২৭ আগস্টের মধ্যে সুস্পষ্ট মতামত পাঠানোর জন্য চিঠিতে অনুরোধ করা হয়।

Facebook Comments Box
বিষয় :

Posted ১:৪০ পিএম | রবিবার, ০৬ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।