ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

টিএসসিতে নুরের ওপর ছাত্রলীগের হামলা

  |   বুধবার, ০২ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   145 বার পঠিত

টিএসসিতে নুরের ওপর ছাত্রলীগের হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বুধবার (২ আগস্ট) বিকাল ৪টার দিকে রাজু ভাস্কর্যের সামনের রাস্তায় হামলার এ ঘটনা ঘটে। হামলায় গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরসহ ছাত্র অধিকার পরিষদের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন।

বিরোধী রাজনৈতিক দলের ওপর হামলা-মামলা, জনসাধারণের জনমালের ক্ষয়ক্ষতি ও বুয়েট শিক্ষার্থীদের আটকের প্রতিবাদে পূর্বনির্ধারিত কর্মসূচি করতে এলে হামলার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজু ভাস্কর্যে ছাত্র অধিকারের কর্মসূচির আগে বেলা সাড়ে ৩টা থেকে টিএসসি ও আশপাশের এলাকায় অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ছাড়া ক্যাম্পাসে মোটরসাইকেল নিয়ে শোডাউন করতে দেখা যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। এ সময় কয়েকশ নেতাকর্মী ছিলেন।
তারা আরও জানান, রাজু ভাস্কর্যে ছাত্রলীগের অবস্থানের কথা জেনে মিছিল নিয়ে শাহবাগের দিকে যাওয়ার সময় শয়ন ও সৈকতের গাড়ি বহর সামনে এসে দাঁড়ায়। পরে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর চড়াও হন। ধাওয়া দিয়ে মারধর করতে থাকে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের।
ছাত্র অধিকার পরিষদের নেতারা জানান, ধাওয়া দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে এনেও তাদের মারধর করা হয়।
Facebook Comments Box
বিষয় :

Posted ১২:৩১ পিএম | বুধবার, ০২ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।