ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মধ্যরাতে নুরের বাড়িতে ডিবির অভিযান

  |   বুধবার, ০২ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   133 বার পঠিত

মধ্যরাতে নুরের বাড়িতে ডিবির অভিযান

গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের বাড়িতে অভিযান চালিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার বাসা থেকে টেনেহিচঁড়ে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যাওয়ার দাবি করেন নুর।

তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে নুরের বাসায় আসে ডিবি সদস্যরা। পরিচয়ে তারা বলেন, মতিঝিল জোনের ডিবি সদস্য তারা। এতো রাতে দরজা খুলতে অস্বীকৃতি জানালে বাসার দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন তারা। এসময় সদস্যরা বাসার সিসিটিভির হার্ডডিস্ক,ক্যামেরাসহ লাইভে ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে গেছে বলে জানান নুর।

বুধবার ভোর সাড়ে ৪ টায় নুর তার ফেসবুক পেজে লাইভে সাংবাদিকদের সামনে ঘটনার বর্ণনা দেন। এসময় তিনি বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার মুক্তির দাবিতে আজ বিকেল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে পুনর্নির্ধারিত ছাত্র অধিকার পরিষদের কর্মসূচীতে বিক্ষোভ মিছিলসহ অবস্থান কর্মসূচী পালন করবে গণঅধিকার পরিষদ।

এর আগে রাত আড়াইটার কিছু সময় পর নুর তার ফেসবুক পেজে কয়েক দফা লাইভ করেন। এসময় দেখা যায় সাদা পোশাকে কয়েকজন লোক নুরের বাসায় ঢোকার চেষ্টা করছে, পরে অভিযানের বিষয়টি জানালে নুরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা।

Facebook Comments Box
বিষয় :

Posted ৭:৩৪ এএম | বুধবার, ০২ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।