| শনিবার, ১৮ মার্চ ২০২৩ | প্রিন্ট | 234 বার পঠিত

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের মামলাসহ ব্যবসায়ীর মামলায় গ্রেফতার হওয়ার কয়েকঘন্টার মধ্যেই আবার জামিন পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
আজ শনিবার (১৮ মার্চ) বিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন। একই আদালত তাকে দুপুরে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুলিশ ও ব্যবসায়ীর দায়ের করা দুই মামলাতেই জামিন পেয়েছেন মাহিয়া মাহি।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দর এলাকা থেকে মাহিয়া মাহিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। একই মামলার আসামি তার স্বামী রকিব সরকার পলাতক।
ফেসবুক লাইভে গিয়ে মাহিয়া মাহি সরকার ও তার স্বামী রকিব সরকার মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করেছেন, এমন অভিযোগে পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রোকন মিয়া বাদী হয়ে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে মামলাটি করেন। একই দিনে তাদের আসামি করে গাজীপুরের এক ব্যবসায়ী আরেকটি মামলা করেছেন।
Posted ১২:৫০ পিএম | শনিবার, ১৮ মার্চ ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।