সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

  |   শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   113 বার পঠিত

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে লিখিত পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৭ নভেম্বর থেকে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় শহরে অনুষ্ঠিতব্য ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ ও সময় যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

২৭ নভেম্বর (সোমবার) পরীক্ষা শুরুর সূচি প্রকাশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর বিরোধী দলগুলোর চলমান হরতাল-অবরোধের কারণে এ পরীক্ষা স্থগিত চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছিলেন একদল পরীক্ষার্থী।

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…
বিষয় :

Posted ১২:০৮ পিএম | শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।