ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

২৩ ঘন্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু

  |   রবিবার, ০৪ জুন ২০২৩   |   প্রিন্ট   |   138 বার পঠিত

২৩ ঘন্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু

২৩ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে ওই নৌপথের নরসিংহপুর ফেরিঘাট থেকে পণ্যবাহী ট্রাক নিয়ে একটি ফেরি চাঁদপুরের হরিণাঘাটের উদ্দেশে ছেড়ে যায়। এরপর ওই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়। শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের ভেদরগঞ্জের বালারবাজার বেইলি সেতুর সংস্কারকাজের জন্য গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।

ভেদরগঞ্জের চরসেনসাস ইউনিয়নের বালারবাজারে পদ্মার শাখা নদীর ওপর বেইলি সেতু আছে। সেই সেতুর পাশ দিয়ে ওই প্রকল্পের আওতায় ‘বালারবাজার সেতুর’ নির্মাণকাজ চলছে। বর্তমানে ওই বেইলি সেতু দিয়ে যানবাহন চলাচল করছে। যানবাহন চলাচল করায় বেইলি সেতুটির কিছু স্থানে ত্রুটি দেখা দিয়েছে, এ কারণে তা সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়।

ওই সড়কের বেইলি সেতুটি মেরামতের জন্য শুক্রবার রাত ১২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত বালারবাজার অংশে সড়ক বন্ধ থাকার বিজ্ঞপ্তি দেয় ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট কর্তৃপক্ষ। যানবাহনের চালকদের হয়রানি ও ভোগান্তি এড়ানোর জন্য তারা বিআইডব্লিউটিসিকে ফেরি চলাচল বন্ধ রাখার জন্য চিঠি দেয়। বিআইডব্লিউটিসি বিজ্ঞপ্তি দিয়ে শুক্রবার রাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখে। শুক্রবার রাত থেকে শনিবার রাত ৯টা পর্যন্ত বেইলি সেতুর সংস্কারকাজ করা হয়। রাত ১০টার দিকে সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এরপর বালারবাজারে অপেক্ষমাণ পণ্যবাহী ট্রাক নরসিংহপুর ফেরিঘাট যাওয়া শুরু করে। রাত ১১টার দিকে পণ্যবাহী ট্রাক নিয়ে চাঁদপুরের হরিণাঘাটের দিকে ফেরি ছেড়ে যায়।

Facebook Comments Box

Posted ১:০৫ পিএম | রবিবার, ০৪ জুন ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।