ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

২০ ঘন্টা পর বরিশালে লঞ্চ চলাচল স্বাভাবিক

  |   শনিবার, ১৮ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   155 বার পঠিত

২০ ঘন্টা পর বরিশালে লঞ্চ চলাচল স্বাভাবিক

আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ২০ ঘণ্টা পর বরিশাল থেকে লঞ্চ চলাচল শুরু। এর আগে বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সকল ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জাড়ি করেছিলো বিআইডব্লিউটিএ।

এদিকে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে শুক্রবার দিনভর বৃষ্টি হওয়ায় বরিশাল নগরীর অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যায়। যার ফলে সৃষ্টি হয় জলাবদ্ধতা। শনিবার সকালেও নগরীর বেশ কয়েটি সড়কে পানি জমে থাকতে দেখা গেছে। যার ফলে দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে।

বরিশাল বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা মো আব্দুর রাজ্জাক জানান, পরিস্থিতি ভালো হওয়ায় নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হয়েছে। আজ সকাল সাড়ে ৬টা থেকে পুনরায় অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে। সন্ধ্যায় ঢাকা রুটের লঞ্চ চলাচল করবে।

এর আগে শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাংলাদেশের উপকূল স্পর্শ করে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’র অগ্রভাগ। সন্ধ্যায় ঘূর্ণিঝড়টির মূল অংশ উপকূলে আঘাত হানে।

Facebook Comments Box

Posted ১০:৩৫ এএম | শনিবার, ১৮ নভেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।