ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

১৬৪ সেতু ওভারপাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  |   বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   171 বার পঠিত

১৬৪ সেতু ওভারপাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৩৯ জেলায় সড়ক ও জনপথ বিভাগের নবনির্মিত ১৫০টি সেতু ও ১৪টি ওভারপাস উদ্বোধন করেছেন। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে এক অনুষ্ঠান থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশব্যাপী এসব অবকাঠামো উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ওপর এক  হাজার ১০০ মিটার কেওয়াটখালী সেতু ও এক হাজার ৪৭১ মিটার রহমতপুর সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের জন্য নবনির্মিত ডিটিসিএ ভবন উদ্বোধন, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের বিআরটিএ অটোমেটেড মোটর ভেহিকেল ফিটনেস টেস্ট সেন্টার, বিআরটিসি বাস ডিপো ও বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন। তিনি সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক ভবনে বঙ্গবন্ধুর একটি ম্যুরালও উন্মোচন করেন।

এক বছরেরও কম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী ময়মনসিংহ বিভাগে ৪০টি, ঢাকা বিভাগে ৩২টি, চট্টগ্রাম বিভাগে ২৭টি, রাজশাহী বিভাগে ২২টি, খুলনা বিভাগে ১২টি, বরিশাল ও রংপুর বিভাগে আটটি করে এবং সিলেট বিভাগে একটি সেতু উদ্বোধন করেন।

১৫০টি সেতুর মোট দৈর্ঘ্য ৯ দশমিক ৪৫ কিলোমিটার এবং রাজশাহী বিভাগের আটটি ও রংপুর বিভাগের ছয়টিসহ মোট ১৪টি ওভারপাসের দৈর্ঘ্য ৬৮৯ মিটার।

তিন হাজার ২৬৩ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে এক হাজার ১০০ মিটার দীর্ঘ কেওয়াটখালী সেতু এবং ৩৫৮ কোটি টাকা ব্যয়ে এক হাজার ৪৭১ মিটার দীর্ঘ রহমতপুর সেতু ২০২৫ সালের জুনের মধ্যে নির্মাণ করা হবে।

২০২২ সালের ৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫টি জেলায় ১০০টি সেতু উদ্বোধন করেন। সেতুগুলোর মোট দৈর্ঘ্য ছিল  পাঁচ দশমিক পাঁচ কিলোমিটার।

Facebook Comments Box

Posted ১:২৫ পিএম | বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।