শুক্রবার ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

হেক্সা মিশনে কবে কোথায় খেলবে ব্রাজিল?

খেলা ডেস্ক   |   সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   138 বার পঠিত

হেক্সা মিশনে কবে কোথায় খেলবে ব্রাজিল?

ফুটবল ইতিহাসের একমাত্র দল হিসেবে প্রতিটি আসরে খেলা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবারও মাঠে নামছে হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে। ২০২৬ বিশ্বকাপের ড্র’তে ‘সি’ গ্রুপে জায়গা হয়েছে সেলেসাওদের। যেখানে তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। গ্রুপের বাকি দুই দল হাইতি ও স্কটল্যান্ড।

আগামী ১৪ জুন নিউ ইয়র্ক-নিউ জার্সিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। গ্রুপ পর্বে সেলেসাওদের পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৫ জুন।

বাংলাদেশি ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর হলো, খুব বেশি রাত জাগতে হবে না। একটি ম্যাচ সকালে এবং দুটি ম্যাচ ভোরে অনুষ্ঠিত হবে।

একনজরে গ্রুপ পর্বে ব্রাজিলের ম্যাচের সময়সূচি:

১৪ জুন: ব্রাজিল বনাম মরক্কো (ভোর ৪টা, নিউইয়র্ক–নিউ জার্সি)
২০ জুন: ব্রাজিল বনাম হাইতি (সকাল ৭টা, ফিলাডেলফিয়া)
২৫ জুন: ব্রাজিল বনাম স্কটল্যান্ড (ভোর ৪টা, মায়ামি)

Facebook Comments Box

Posted ৩:০৭ এএম | সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।