| শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 120 বার পঠিত

রাজধানীর হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।
শুক্রবার ভোর ৫টার দিকে ফ্লাইওভারের যাত্রাবাড়ী প্রান্তে এ ঘটনা ঘটে।
মৃত শিক্ষার্থীর নাম রনি। তিনি শাহজাহানপুর রেলওয়ে স্কুলের দশম শ্রেণিতে পড়তেন। তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায়। বাবার নাম জজ মিয়া।
রনির খালাতো ভাই ইয়াসিন হোসেন জানান, তারা কয়েকজন বন্ধু মাওয়া ঘুরতে যান। প্রত্যেকের আলাদা মোটরসাইকেল ছিল। মাওয়া থেকে ঢাকায় বাসায় ফেরার পথে যাত্রাবাড়ীতে ফ্লাইওভারে পৌঁছালে রনির মোটরসাইকেল রেলিংয়ে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Posted ৪:৫২ এএম | শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।