ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

হরতাল শুরুর আগে জামালপুরে যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন, আহত ১০

  |   রবিবার, ১৯ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   147 বার পঠিত

হরতাল শুরুর আগে জামালপুরে যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন, আহত ১০

জামালপুর জেলার সরিষাবাড়ী এলাকায় যমুনা এক্সপ্রেস নামে একটি ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৮ নভেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তার তালহা বিন জসীম এই তথ্য নিশ্চিত করেন।

ঢাকা থেকে তারাকান্দির উদ্দেশে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তরা গতকাল দিবাগত রাত ১টা ৮ মিনিটে আগুন দেয়। সরিষাবাড়ী রেলস্টেশনের হোম সিগন্যালের কাছে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ট্রেনের তিনটি বগি পুড়ে যায়। ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে ১০ যাত্রী আহত হন।

আগুনের খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে সহযোগিতা করছেন পুলিশ সদস্যরা।

জামালপুরের সরিষাবাড়ি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. রহুল আমিন বলেন, আমাদের কাছে রাত ১টা ২০ মিনিটের দিকে খবর আসে। পরে দ্রুত দুইটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। ট্রেনটির দুইটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে। স্থানীয়দের কাছে জানতে পেরেছি দুইজন নারী এ ঘটনায় দগ্ধ হয়েছেন।

ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন।

Facebook Comments Box

Posted ৪:৪০ এএম | রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।