ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

স্পেনে আগাম নির্বাচনে ভোটগ্রহণ, সরকার গঠনের দৌড়ে এগিয়ে রক্ষণশীল জোট

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   19 বার পঠিত

স্পেনে আগাম নির্বাচনে ভোটগ্রহণ, সরকার গঠনের দৌড়ে এগিয়ে রক্ষণশীল জোট

স্পেনে শুরু হয়েছে আগাম জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। আবাসনসংকট ও অভিবাসন নীতিকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্কের মধ্যে অনুষ্ঠিত এ নির্বাচনে ক্ষমতার পালাবদলের সম্ভাবনা তৈরি হয়েছে। জনমত জরিপে রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) এগিয়ে থাকলেও সরকার গঠনে কট্টর ডানপন্থী ভক্স পার্টির সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

১৯৭৫ সালে স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর শাসনের অবসানের পর প্রায় পাঁচ দশক ধরে স্পেনের জাতীয় সরকারে কট্টর ডানপন্থীদের অংশগ্রহণ দেখা যায়নি। এবারের নির্বাচনে সেই রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

স্থানীয় সময় রবিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে রাত ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় দুপুর ১টা)। দেশটির ৩৫০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৭৬টি আসন।

এই নির্বাচনের মধ্য দিয়ে নির্ধারিত হবে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক জোট সরকার ক্ষমতায় থাকবে, নাকি রক্ষণশীল ও সম্ভাব্য উগ্র ডানপন্থীদের জোট নতুন সরকার গঠন করবে।

নির্বাচনের আগে বিভিন্ন জনমত জরিপে রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) সবচেয়ে বেশি আসন পেতে পারে বলে আভাস পাওয়া গেছে। তবে দলটির এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৭৬টি আসন পাওয়ার সম্ভাবনা কম। ফলে ৩৫০ আসনের নিম্নকক্ষ কংগ্রেস অব ডেপুটিজে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে উগ্র ডানপন্থী ভক্স পার্টির সমর্থন প্রয়োজন হতে পারে। জরিপে ভক্সকে তৃতীয় অবস্থানে দেখানো হয়েছে।

বেশির ভাগ পূর্বাভাসে বলা হয়েছে, পিপি ও ভক্স একসঙ্গে ১৭৬ আসনের সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করতে পারে। সে ক্ষেত্রে পিপি নেতা আলবের্তো নুনিয়েজ ফেইহোর সামনে সরকার গঠনের সুযোগ তৈরি হবে। তিনি ভক্সকে নিয়ে জোট সরকার গঠন করতে পারেন অথবা দলটির সমর্থনে সংখ্যালঘু সরকার পরিচালনা করতে পারেন।

অন্যদিকে, আট বছর ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের আশা, ভোটারদের ব্যাপক উপস্থিতি নির্বাচনের আগের হিসাব পাল্টে দিতে পারে। জরিপে তার দল দ্বিতীয় অবস্থানে থাকার আভাস পাওয়া গেলেও সরকার গঠনের মতো জোটের সমর্থন না পাওয়ার আশঙ্কা রয়েছে। তবে আগের নির্বাচনগুলোতে রাজনৈতিক সমীকরণ মোকাবিলা করে ক্ষমতায় থাকার নজির রয়েছে তার।

কিছু জনমত জরিপে এবার ভোটার উপস্থিতি ৭৪ শতাংশ পর্যন্ত হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। কয়েক দশকের মধ্যে স্পেনে এত বেশি ভোটার উপস্থিতি দেখা যায়নি। ফলে এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এদিকে, স্পেনে বর্তমানে প্রায় ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে। বাড়িভাড়া বৃদ্ধি ও উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ হয়েছে। চলতি মাসে এ সংকট নিয়ে সাধারণ ধর্মঘটও পালিত হয়। আবাসনসংকট ও অভিবাসন নীতিকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:০৫ পিএম | রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।