ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সৌদি আরব সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

  |   বুধবার, ০৮ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   135 বার পঠিত

সৌদি আরব সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান এবং পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন।

বুধবার সকাল পৌনে ৮টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। এর আগে বিমানটি স্থানীয় সময় রাত ১০টা ৫৪ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

৫ নভেম্বর প্রধানমন্ত্রী মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং মদিনার মসজিদ আল-নববিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারকের জিয়ারত করেন এবং সেখানে আসরের নামাজের পর ফাতেহা পাঠ করেন।

একই দিনে তিনি মদিনা ছেড়ে মক্কায় পৌঁছেন, যেখানে প্রধানমন্ত্রী এশার নামাজের পর আল মসজিদ আল-হারামে (কাবা শরীফ) পবিত্র ওমরাহ পালন করেন।

গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য দেন।

সম্মেলনের ফাঁকে তিনি ওআইসি ও সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সম্মেলনে যোগদান ছাড়াও প্রধানমন্ত্রী উইমেন ইন ইসলাম প্রদর্শনীর উদ্বোধন এবং তার সম্মানে নৈশভোজে অংশ নেন।

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এর জেনারেল সেক্রেটারিয়েটের সঙ্গে সমন্বয়ে কিংডম ৬-৮ নভেম্বর সম্মেলনের আয়োজন করে।

Facebook Comments Box

Posted ২:৩৯ এএম | বুধবার, ০৮ নভেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।