রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সিঙ্গাপুরে জুবিন গার্গের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য

বিনোদন ডেস্ক   |   বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   71 বার পঠিত

সিঙ্গাপুরে জুবিন গার্গের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য

গত বছরের সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুরে পানিতে ডুবে মারা যাওয়া ভারতীয় গায়ক জুবিন গার্গ। বুধবার সিঙ্গাপুরের কর্ণার আদালতে জানানো হয়েছে, লাইফ জ্যাকেট পরতে অস্বীকার করেছিলেন ৫২ বছর বয়সী জুবিন গার্গ।

১৯ সেপ্টেম্বর একটি ইয়ট পার্টিতে অংশ নিয়েছিলেন। পরদিনই তার নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে পারফর্ম করার কথা ছিল, তার আগের দিনই তিনি পানিতে ডুবে প্রাণ হারান।

চ্যানেল নিউজ এশিয়ার বরাদ দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে, তদন্তকারী প্রধান কর্মকর্তা আদালতে জানান, প্রথমে জুবিন গার্গ লাইফ জ্যাকেট পরেছিলেন, কিন্তু পরে তা খুলে ফেলেন। এরপর তাকে আবার একটি ছোট লাইফ জ্যাকেট পরার অনুরোধ করা হলে তিনি তা প্রত্যাখ্যান করেন।

বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, লাইফ জ্যাকেট ছাড়া ইয়টের দিকে সাঁতার কাটতে গিয়ে একসময় জুবিন নিস্তেজ হয়ে পড়েন। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে ইয়টে তোলা হয় এবং সিপিআর দেওয়া হয়।

আদালতে জানানো হয়, জুবিন গার্গ উচ্চ রক্তচাপ ও মৃগী রোগে (এপিলেপসি) ভুগছিলেন। তার সর্বশেষ মৃগীজনিত সমস্যা হয়েছিল ২০২৪ সালে। তবে ঘটনার দিন তিনি নিয়মিত ওষুধ খেয়েছিলেন কি না, সে বিষয়ে সাক্ষ্যপ্রমাণ যথেষ্ট নয়।

সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো ফৌজদারি অপরাধের সন্দেহ নেই।

ময়নাতদন্তে তার মৃত্যুর কারণ হিসেবে পানিতে ডুবে যাওয়া নিশ্চিত করা হয়েছে। শরীরে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেলেও সেগুলো সিপিআর ও উদ্ধারকাজের সময়ের বলে জানানো হয়। রক্ত পরীক্ষায় উচ্চ রক্তচাপ ও মৃগীর ওষুধের উপস্থিতি পাওয়া গেলেও অন্য কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি।

এদিকে ভারতের আসম পুলিশ সিআইডির অধীনে একটি বিশেষ তদন্তকারী দল জুবিন গার্গের মৃত্যুর ঘটনা তদন্ত করছে। রাজ্যজুড়ে ৬০টির বেশি এফআইআর দায়ের হয়েছে।

এই ঘটনায় উৎসব আয়োজক শ্যামকানু মহান্ত, জুবিনের সেক্রেটারি সিদ্ধার্থ শর্মা ও তার দুই ব্যান্ড সদস্য শেখরজ্যোতি গোস্বামী ও অমৃতপ্রভা মহান্তকে খুনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া তার চাচাতো ভাই ও বরখাস্ত পুলিশ কর্মকর্তা সন্দীপন গার্গের বিরুদ্ধে খুন নয়, তবে দোষজনিত হত্যার অভিযোগ আনা হয়েছে। সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৩:৩৯ পিএম | বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।