| শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 131 বার পঠিত

সাতক্ষীরায় প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভারতীয় প্রকৌশলী ও তাঁর স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রাইভেট কারের চালক। আজ শনিবার সকাল আটটার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কে সাতক্ষীরার ৩৩ বিজিবি ক্যাম্পের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের পাসপোর্ট থেকে জানা গেছে, তাঁদের একজনের নাম অসীম কুমার বিশ্বাস (৬০)। অন্যজন তাঁর স্ত্রী ছবি বিশ্বাস (৪৯)। তাঁদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। আহত চালক মো. রফিকুল ইসলাম ওরফে সজীব (৩০) খুলনার দীঘলিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে খুলনা থেকে প্রাইভেটকারযোগে সাতক্ষীরায় আসার সময় বিজিবি ক্যাম্পের সামনে একটি তেলবাহী ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হন। আহত চালককে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Posted ৫:২৪ এএম | শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।