শনিবার ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট শেষ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   261 বার পঠিত

শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট শেষ বাংলাদেশের

সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাভা কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে চতুর্থ স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শ্রীলঙ্কা সরাসরি ৩-০ সেটে বাংলাদেশকে হারিয়ে করে ব্রোঞ্জ পদক জয় করে। এবারের আসরে এই প্রথম বাংলাদেশ কোনো ম্যাচে ৩-০ সেটে হারলো।

শ্রীলঙ্কা প্রথম সেটে ২৫-২০ পয়েন্টে বাংলাদেশকে হারায়। দ্বিতীয় সেটে দুই দলের মধ্যে তুমুল লড়াই হলেও বাংলাদেশ ম্যাচে ফিরতে পারেনি। এই সেটে শ্রীলঙ্কা ২৫-২৩ পয়েন্টে জয়লাভ করে ২-০ সেটে এগিয়ে যায়। এরপর তৃতীয় সেটে শ্রীলঙ্কা ২৫-২০ পয়েন্টে জয় নিশ্চিত করে ৩-০ সেটে ম্যাচ জিতে।

এর ফলে টুর্নামেন্টে চতুর্থ স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। এর আগে ২৪ অক্টোবর রাউন্ড রবিন লীগের খেলায় বাংলাদেশ ৩-২ সেটে শ্রীলঙ্কাকে হারিয়েছিল।

এদিকে আজ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে তুর্কমেনিস্তান ও আফগানিস্তান। অপরদিকে, পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে নেপাল ৩-১ সেটে মালদ্বীপকে পরাজিত করে পঞ্চম স্থান অধিকার করেছে। মালদ্বীপ ষষ্ঠ স্থানে টুর্নামেন্ট শেষ করে। এই ম্যাচের প্রথম সেটে নেপাল ২৯-২৭ পয়েন্টে জয় পায়। এরপর দ্বিতীয় সেটেও তারা ২৫-২০ পয়েন্টে জেতে। তৃতীয় সেটে তীব্র প্রতিদ্বন্দ্বীতা দেখা যায়, যেখানে মালদ্বীপ ৩৭-৩৫ পয়েন্টে নেপালকে হারিয়ে এবারের টুর্নামেন্টে প্রথম সেট জেতে। কিন্তু চতুর্থ সেটে নেপাল আবার ঘুরে দাঁড়ায় এবং ২৫-২০ পয়েন্টে জয় নিশ্চিত করে।

Facebook Comments Box

Posted ২:৪৮ পিএম | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।