ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

৬৪ রানে অলআউট বাংলাদেশ, স্টার্কের তাণ্ডবে ভেঙে পড়ল ব্যাটিং

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   9 বার পঠিত

৬৪ রানে অলআউট বাংলাদেশ, স্টার্কের তাণ্ডবে ভেঙে পড়ল ব্যাটিং

ডারউইনে ঐতিহাসিক জয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে নেমে শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে সফরকারীরা। নিজেদের টেস্ট ইতিহাসে এটি বাংলাদেশের চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৬.৪ ওভারে ১২ রানেই ৫ উইকেট হারায় তারা। একাই বাংলাদেশের টপ অর্ডার তছনছ করে দেন মিচেল স্টার্ক।

প্রথম বলে সাদমান ইসলামকে ক্যামেরন গ্রিনের ক্যাচ বানানোর পর পরের ওভারে টানা দুই বলে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তকে ফেরান স্টার্ক। তিন ব্যাটারই ফেরেন কোনো রান না করেই।

এরপর মুমিনুল হককে ৯ রানে এবং লিটন দাসকে শূন্য রানে ফিরিয়ে মাত্র ২২ বলেই ৫ উইকেট পূর্ণ করেন অস্ট্রেলিয়ান এই পেসার। ৪ ওভারে ৩ মেডেনসহ মাত্র ৪ রান দিয়ে ফাইফার পূর্ণ করেন স্টার্ক।

লাঞ্চের আগে ২৩ ওভারে ৩৫ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। মুশফিকুর রহিম ৫ রান করে আউট হলে ২১ রানে ৬ উইকেটে পরিণত হয় দলের স্কোর।

তবে মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের ব্যাটে সাময়িক প্রতিরোধ গড়ে বাংলাদেশ। তাদের জুটিতে ৪০ পেরোয় দলীয় রান। দ্বিতীয় সেশনে প্যাট কামিন্স মিরাজকে ১১ রানে ফিরিয়ে জুটি ভাঙেন। এরপর জশ হ্যাজেলউড ফেরান হাসান মাহমুদকে ১০ রানে।

কামিন্সের শিকার হন তাসকিন আহমেদও। ফলে ৩৯ রানে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের সামনে টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হওয়ার লজ্জার শঙ্কা তৈরি হয়।

শেষ পর্যন্ত তাইজুল ইসলামের লড়াকু ব্যাটিংয়ে সেই লজ্জা এড়ায় বাংলাদেশ। হ্যাজেলউডকে চার মেরে দলীয় রান ৪৩ পার করেন তিনি। এরপর শেষ উইকেটটিও দ্রুত হারিয়ে ৬৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।

এর আগে নিজেদের টেস্ট ইতিহাসে বাংলাদেশের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ২৬ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাইয়ে সেই লজ্জা এড়ালেও ব্যাটিং বিপর্যয়ের কারণে বড় চাপে পড়েছে সফরকারীরা।

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ৯ উইকেটের জয়ের পর ম্যাকাই টেস্টে ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য ছিল বাংলাদেশের। কিন্তু স্টার্কের তাণ্ডবে প্রথম ইনিংসেই সেই স্বপ্নে বড় ধাক্কা খেল শান্তর দল।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ: ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বেউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজেলউড।

Facebook Comments Box

Posted ৭:০৪ এএম | শনিবার, ২২ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।