ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত

রাশিয়ার আমুর অঞ্চলে গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি নিখোঁজ এবং সাতজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মস্কোয় বাংলাদেশ দূতাবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত বাংলাদেশির নাম জাকির হোসেন। তার বাড়ি কিশোরগঞ্জে। নিখোঁজ রয়েছেন মেহেরপুরের গাংনির বাসিন্দা মো. আলাল হোসেন রাজু।
দূতাবাস সূত্রে জানা গেছে, মস্কো থেকে প্রায় সাত হাজার কিলোমিটার দূরে আমুর অঞ্চলে চীনা প্রতিষ্ঠান সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের তত্ত্বাবধানে আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে (এজিসিসি) দুর্ঘটনাটি ঘটে।
পাইপলাইনের স্থায়িত্ব পরীক্ষা চলাকালে একটি পাইপ ফেটে হঠাৎ আগুন ধরে যায়। পরে পাইপলাইনের চেক ভালভ পুড়ে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে মস্কোয় বাংলাদেশ দূতাবাস। পাশাপাশি হতাহত বাংলাদেশি নাগরিকদের তথ্য সংগ্রহ, পরিচয় শনাক্ত এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ করছে দূতাবাস।
হতাহত বাংলাদেশিদের বিষয়ে তথ্য জানতে বা কোনো সহায়তার প্রয়োজন হলে ২৪ ঘণ্টার হটলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে।
দূতাবাসের হটলাইন:
+৭৯১৬২৩২৩০১৫ — কাউন্সেল ও দূতালয় প্রধান, বাংলাদেশ দূতাবাস, মস্কো
+৭-৯৮৯-১১৩-৯১-৬৯ — প্রথম সচিব, শ্রম কল্যাণ উইং, বাংলাদেশ দূতাবাস, মস্কো
Posted ১:০৯ এএম | শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।