ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বুমরাহকে টপকে টেস্ট বোলিংয়ের শীর্ষে স্টার্ক

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২৬ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত

বুমরাহকে টপকে টেস্ট বোলিংয়ের শীর্ষে স্টার্ক

ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক। বাংলাদেশের বিপক্ষে ম্যাকাই টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ভারতের জাসপ্রিত বুমরাহকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন তিনি।

বুধবার ছেলেদের ক্রিকেট র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। সেখানে ক্যারিয়ারসেরা ৮৭২ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন স্টার্ক। ১০ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছেন বুমরাহ। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি রয়েছেন তৃতীয় অবস্থানে।

ম্যাকাই টেস্টে বল হাতে দুর্দান্ত ছিলেন স্টার্ক। প্রথম ইনিংসে মাত্র ১২ রান দিয়ে শিকার করেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে নেন আরও ৪ উইকেট। ম্যাচে মোট ১০ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাঁহাতি এই পেসার।

প্রায় ১৫ বছরের টেস্ট ক্যারিয়ারে দীর্ঘ সময় সেরা দশে থাকা স্টার্ক সম্প্রতি সেরা তিনে জায়গা করে নিয়েছিলেন। এবার বুমরাহ ও হেনরিকে টপকে প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন তিনি।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন বুমরাহ। এরপর গত দুই বছরে বেশিরভাগ সময়ই শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় এই পেসার। মোট ৬৯৭ দিন এক নম্বরে থেকে ভারতীয় বোলারদের মধ্যে রেকর্ড গড়েছেন তিনি।

তবে চোট ও কাজের চাপ সামলাতে চলমান শ্রীলঙ্কা সিরিজের টেস্ট দলে নেই বুমরাহ। ফলে র‍্যাঙ্কিংয়ে প্রভাব পড়েছে তার। আর সেই সুযোগে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে টেস্ট বোলিংয়ের নতুন এক নম্বর বনে গেলেন স্টার্ক।

Facebook Comments Box

Posted ১১:৫৭ এএম | বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।