ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের সঙ্গে যুক্ত হলেন নওশিন সুধা ও বুশরা কবির

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের সঙ্গে যুক্ত হলেন নওশিন সুধা ও বুশরা কবির

বাংলাদেশের ফ্যাশন, সৌন্দর্য ও ডিজিটাল মিডিয়া অঙ্গনে নতুন সংযোজন হিসেবে মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের সঙ্গে যুক্ত হচ্ছেন জনপ্রিয় মডেল নওশিন সুধা ও ব্র্যান্ড প্রোমোটার বুশরা কবির। আন্তর্জাতিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিদের আধুনিক, আত্মবিশ্বাসী ও সময়োপযোগী করে গড়ে তুলতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নওশিন সুধা প্রতিযোগীদের স্টাইল, ফ্যাশন সেন্স, ব্যক্তিত্ব ও সামগ্রিক প্রেজেন্টেশন নিয়ে কাজ করবেন। অন্যদিকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর বুশরা কবির দেখবেন প্রতিযোগীদের ডিজিটাল উপস্থিতি, ব্র্যান্ড প্রমোশন, সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন, কনটেন্ট প্রেজেন্টেশন ও অনলাইন পার্সোনাল ব্র্যান্ডিং।

আয়োজকদের মতে, মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ শুধু সৌন্দর্য প্রতিযোগিতা নয়; এটি দেশের তরুণীদের আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধা, ব্যক্তিত্ব, সৌন্দর্য ও সামাজিক সচেতনতা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। নির্বাচিত প্রতিনিধি আন্তর্জাতিক মিস ইন্টারকন্টিনেন্টাল মঞ্চে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার সুযোগ পাবেন।

আয়োজনটির ন্যাশনাল অর্গানাইজার ও রাইটস হোল্ডার ইমেকার্স বাংলাদেশ। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক শিল্পী ও বড় পরিসরের বিনোদন আয়োজনের সঙ্গে যুক্ত। এবার সৌন্দর্য, ফ্যাশন, মিডিয়া ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মকে একসঙ্গে নিয়ে নতুন ধরনের আয়োজনের পরিকল্পনা করেছে তারা।

ইমেকার্স বাংলাদেশের কর্পোরেট ডিরেক্টর নূর সিবা বলেন, ‘মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশকে আমরা শুধু একটি বিউটি প্রেজেন্ট হিসেবে দেখছি না। আমরা চাই, আমাদের প্রতিযোগীরা যেন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের একজন আত্মবিশ্বাসী, স্মার্ট ও আধুনিক প্রতিনিধি হিসেবে নিজেদের তুলে ধরতে পারে। সেই লক্ষ্যেই আমরা প্রতিটি ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ মানুষদের যুক্ত করছি।’

তিনি আরও বলেন, ‘নওশিন সুধার স্টাইল ও ফ্যাশন সম্পর্কে অভিজ্ঞতা এবং বুশরা কবিরের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল কমিউনিকেশনের দক্ষতা আমাদের প্রতিযোগীদের জন্য বড় একটি সংযোজন হবে। তাদের গ্রুমিংয়ের মাধ্যমে প্রতিযোগীদের ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক প্রেজেন্টেশন আরও শক্তিশালী হবে বলে আমরা বিশ্বাস করি।’

গত ২৫ আগস্ট ঢাকার রেনেসাঁ ঢাকা হোটেলে ইমেকার্স বাংলাদেশের পক্ষে নূর সিবা চুক্তিতে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের সঙ্গে নওশিন সুধা ও বুশরা কবিরের আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়।

আয়োজকদের প্রত্যাশা, তাদের যুক্ত হওয়ার ফলে প্রতিযোগীদের গ্রুমিং ও প্রস্তুতি আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বও আরও শক্তিশালীভাবে তুলে ধরা সম্ভব হবে।

খুব শিগগিরই জমকালো ‘ক্রাউন রিভিল নাইট’-এর আয়োজনের মধ্য দিয়ে মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের আগ্রহী ও যোগ্য তরুণীদের জন্য আন্তর্জাতিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত হবে।

ইমেকার্স বাংলাদেশের আয়োজনে প্রতিযোগিতাটিকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। সামনে গ্রুমিং, ফ্যাশন, মিডিয়া, সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক প্রস্তুতির মাধ্যমে প্রতিযোগীদের বিশ্বমঞ্চের জন্য তৈরি করার পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

Posted ১:৪৮ এএম | শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।