ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

রামপুরা ও কমলাপুরে বিএনপির গণমিছিল শুরু

  |   শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   146 বার পঠিত

রামপুরা ও কমলাপুরে বিএনপির গণমিছিল শুরু

সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবিতে রাজধানীতে বিএনপির গণমিছিল শুরু হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে এবং দক্ষিণের উদ্যোগে কমলাপুর থেকে গণমিছিল শুরু হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিলটি মালিবাগ-মৌচাক-কাকরাইল হয়ে নয়াপল্টনে  কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে জড়ো হবে। অন্যদিকে দক্ষিণের গণমিছিলটি কমলাপুর থেকে শুরু হয়ে আরামবাগ-ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে যাওয়ার কথা রয়েছে।

মিছিল দুটি সেখানে পৌঁছানোর পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেবেন। এ ছাড়া দলের সিনিয়র নেতারাও বক্তব্য দেবেন।

সরকার পতনে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোও রাজধানীর বিভিন্ন পয়েন্টে গণমিছিল করছে। এর মধ্যে বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণতন্ত্র মঞ্চ ও গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া), বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে ১২-দলীয় জোট, পুরানা পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে জাতীয়তাবাদী সমমনা জোট, নটর ডেম কলেজের বিপরীত থেকে গণফোরাম ও পিপলস পার্টি, পুরানা পল্টন থেকে গণঅধিকার পরিষদ (নুর) মিছিল বের করবে।

এর আগে সকাল ১০টার দিকে সেগুনবাগিচা স্কুলের সামনে থেকে গণতান্ত্রিক বাম ঐক্য, সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে লেবার পার্টি, দুপুর সাড়ে ১২টায় পুরানা পল্টন থেকে এনডিএম গণমিছিল করেছে। এ ছাড়া বেলা ৩টায় এফডিসিসংলগ্ন অফিসের সামনে থেকে গণমিছিল বের করেছে এলডিপি।

Facebook Comments Box
বিষয় :

Posted ১২:০৮ পিএম | শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।