ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

যুদ্ধ বন্ধের আলোচনায় মোজতবা খামেনিও যুক্ত, দেখা করতে চান ট্রাম্প

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ০৩ জুন ২০২৬   |   প্রিন্ট   |   69 বার পঠিত

যুদ্ধ বন্ধের আলোচনায় মোজতবা খামেনিও যুক্ত, দেখা করতে চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ বন্ধের চলমান আলোচনার সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিও যুক্ত। তিনি নিজেও খামেনির সঙ্গে দেখা করতে চান।

বুধবার নিউইয়র্ক পোস্টে প্রকাশিত সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘তিনি (মোজতবা) আলোচনায় যুক্ত হয়েছেন। আমার মনে হয় সেখানে (ইরান) তাঁকে সবাই বেশ শ্রদ্ধা করে।’

খামেনির শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘আমি জানি না, তাঁর সঙ্গে দেখা করার সুযোগ এখনো আমার হয়নি। যদি আপনি খবর দেখেন, তাহলে বিশ্বাস করবেন যে, তাঁর শরীরের অনেক অঙ্গ-প্রত্যঙ্গই ক্ষতিগ্রস্ত হয়েছে।’

ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করবেন কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি তাঁর সঙ্গে দেখা করতে চাই। আমি সবার সঙ্গেই দেখা করতে পছন্দ করি। পরিস্থিতি কেমন দাঁড়ায় সেটির ওপর ভিত্তি করে হয়তো কোনো একপর্যায়ে আমাদের বৈঠক হবে।’

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। টেলিভিশনে তাঁর যেসব বিবৃতি প্রকাশ করা হয়েছে সেগুলোও সংবাদ উপস্থাপক পড়ে শুনিয়েছেন। মার্কিন কর্মকর্তাদের দাবি, যুদ্ধের প্রথম দিনই মোজতবা খামেনি গুরুতর আহত হন।

Facebook Comments Box

Posted ৪:২৩ এএম | বুধবার, ০৩ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।