শনিবার ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মেঘনায় যাত্রীবাহী নৌকাডুবি, নিখোঁজ ১

  |   শনিবার, ২৬ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   122 বার পঠিত

মেঘনায় যাত্রীবাহী নৌকাডুবি, নিখোঁজ ১

নোয়াখালী হাতিয়ার মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌকাডুবির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নৌকার ২৪ যাত্রীকে তাৎক্ষণিক উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আছে ১ যাত্রী।

শুক্রবার বিকেলে উপজেলার চরআতাউর থেকে কোরালিয়া ঘাটে যাওয়ার পথে মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। 

নিখোঁজ মো. শাহজাহান (৪০) হাতিয়ার তমরদ্দী ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় কৃষি শ্রমিক।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন শুক্রবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে চরআতাউর থেকে তমরদ্দী ইউনিয়নের কোরালিয়া ঘাটের উদ্দেশে ২৫ জন কৃষি শ্রমিক নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা ছেড়ে যায়। নৌকাটি মেঘনা নদীর মাঝে যাওয়ার পর ঢেউয়ের তোড়ে ডুবে যায়।

এ সময় কাছাকাছি থাকা আরেকটি নৌকা ২৪ যাত্রীকে জীবিত উদ্ধার করে। কিন্তু মো. শাহাজাহানকে খুঁজে পাওয়া যায়নি।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার প্রবীর কুমার বলেন, ‘আজকে নদী উত্তাল। তীব্র ঢেউয়ের মুখে পড়ে বোটটি ২৫ জন শ্রমিক নিয়ে নদীতে ডুবে যায়। পরে ২৪ জনকে উদ্ধার করা হয়। নিখোঁজ শ্রমিককে উদ্ধারে কোস্টগার্ড সদস্যরা কাজ করছে।’

ওসি আমির হোসেন বলেন, ‘নিখোঁজ কৃষি শ্রমিকের খোঁজে কোস্টগার্ড ও তমরুদ্দি পুলিশ ফাঁড়ির সদস্য এবং স্থানীয়রা কাজ করেন। কিন্তু মেঘনা নদী উত্তাল থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।’

Facebook Comments Box

Posted ৪:৪৭ এএম | শনিবার, ২৬ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।