শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মধ্যরাতে ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে নাশকতার চেষ্টা

  |   বুধবার, ২২ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   120 বার পঠিত

মধ্যরাতে ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে নাশকতার চেষ্টা

ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে দুর্ঘটনার চেষ্টা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এরই অংশ হিসেবে রেললাইনের ওপর লোহার মোটা ভারী পাত রেখে দেওয়া হয়ছিল। খবর পেয়ে পুলিশ এসে মধ্যরাতে তা রেললাইন থেকে সরিয়ে ফেলে।

মঙ্গলবার রাত দেড়টা দিকে ফতুল্লার কোতালেরবাগ হক বাজার সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনা অনুযায়ী, রেললাইনের ওপর মোটা লোহা রাখা হয়েছিল, যাতে ট্রেন এসে উল্টে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লোহাটি উদ্ধার করে নিয়ে যায়।

এর আগে বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে খবর দেন। পরে জিআরপি পুলিশ ঘটনাস্থলে আসে।

নারায়ণগঞ্জ জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান জানান, অনেক ওজনের একটি মোটা লোহা লাইনের ওপর নাট দিয়ে লাগিয়ে রাখা হয়েছিল। এটি লাইনের ওপর থাকলে ট্রেন উল্টে পড়ে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম জানান, খবর পেয়েছি দুর্বৃত্তরা রেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। আমাদের পুলিশ সতর্ক অবস্থায় আছে। নাশকতাকারীদের বিরুদ্ধে খোঁজ নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
বিষয় :

Posted ৫:৫৪ এএম | বুধবার, ২২ নভেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।