নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 252 বার পঠিত
ভ্যাট ও শুল্ক বৃদ্ধি করে রাজস্ব আয় বৃদ্ধির সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে সম্পূর্ণ অবাস্তব এবং অকার্যকর হবে বলে মনে করে জাতীয় আইনজীবী সমিতি।
অবিলম্বে ভ্যাট ও কর প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটির সভাপতি শাহ মো. খসরুজ্জামান বলেছেন, ভ্যাট, শুল্ক ও আয়করে হার বৃদ্ধি না করে রাজস্ব আহরণ বৃদ্ধির বাস্তবমুখী নতুন কৌশল গ্রহণ করা দরকার।
রোববার সুপ্রিমকোর্টে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রসঙ্গত. জাতীয় আইনজীবী সমিতি হচ্ছে দেশের সব বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের নির্দলীয় ফেডারেশন।
খসরুজ্জামান আরও বলেন, যে কোনো ব্যবসায় বিনিয়োগকৃত অর্থের ওপর কর আরোপ রহিত করতে হবে। এছাড়া সব ধরনের ব্যবসায় বিনিয়োগকৃত নতুন মূলধনের ওপর কর রহিত করে বিদেশি বিনিয়োগকারীদের মতো এ দেশের ব্যবসায়ীদের সুযোগ দেওয়া জরুরি। এতে দেশের আমদানি, রপ্তানি ও উৎপাদন বৃদ্ধি পাবে এবং সব ব্যবসায় স্বাভাবিক গতি ফিরে আসবে।
Posted ৩:১৮ এএম | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।