শনিবার ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায়

  |   সোমবার, ১৭ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   102 বার পঠিত

বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায়

রাজধানীর আফতাবনগরে বৃষ্টির প্রার্থনায় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহর পূর্ব ঘোষিত বিশেষ নামাজ (সালাতুল ইস্তিসকার) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাজধানীর আফতাবনগর এল ব্লক খেলার মাঠে বিশেষ এ নামাজটি অনুষ্ঠিত হয়। নামাজে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করে। এ সময় রহমতের বৃষ্টি ও দেশবাসীর জন্য মুসল্লিদের সঙ্গে বিশেষ মোনাজাত করেন শায়খ আহমাদুল্লাহ।

গতকাল রোববার সন্ধ্যা ৭টা এক মিনিটে সামাজিক যোগাযোগের মধ্যম ফেসবুকে তিনি লিখেছেন- আগামীকাল সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় আফতাবনগর এল ব্লক খেলার মাঠে ইস্তিসকার সালাত অনুষ্ঠিত হবে ইন-শা-আল্লাহ। (কমেন্টে গুগল লোকেশন) যাদের সুযোগ আছে, অংশগ্রহণ করি।

গরমের তীব্রতা চরমে পৌঁছেছে। জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এরকম পরিস্থিতিতে রাসূলুল্লাহ (সা.) লোকদের নিয়ে ইস্তিসকার (বৃষ্টি প্রার্থনা) সালাত আদায় করতেন। বর্তমান অনাবৃষ্টির সময়ে প্রিয়নবী (সা.)-এর অপ্রচলিত সুন্নাহটি পুনরুজ্জীবিত করা সময়ের দাবি। সবাইকে নিজ নিজ এলাকায় ইস্তিসকার সালাত আদায়ের আহ্বান জানাচ্ছি।

Facebook Comments Box

Posted ৮:২৫ এএম | সোমবার, ১৭ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।