ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বাসাইলে ৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

বাসাইলে ৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের নুন্দা বিল ও বাদিয়াজান প্লাবনভূমিতে অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের অবৈধ মাছ ধরার জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পরিচালিত যৌথ মোবাইল কোর্ট অভিযানে প্রায় ১৩০টি চায়না দুয়ারী জাল ও ৬৫০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ হওয়া চায়না দুয়ারী জালের মোট দৈর্ঘ্য প্রায় ২ হাজার ৬০০ মিটার। উদ্ধার করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযান পরিচালনা করেন বাসাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম, বাসাইল থানার এসআই মো. রুহুল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গ্রাম পুলিশ, ফুলকি ইউনিয়ন পরিষদের প্রতিনিধিসহ মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ বলেন, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। জনস্বার্থে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ১২:২৯ পিএম | বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।