| সোমবার, ০৮ মে ২০২৩ | প্রিন্ট | 115 বার পঠিত

বান্দরবানের রোয়াংছড়ির পাহাড় থেকে তিনটি গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ মে) দুপুরে উপজেলার পাইক্ষ্যংপাড়া এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) মো. তারিকুল ইসলাম।
স্থানীয়রা জানান, সকাল থেকে পাইক্ষ্যং পাড়া এলাকায় পার্বত্য এলাকার দুইটি সশস্ত্র গ্রপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত তিন জন নিহত হয়েছে। । ধারণা করা হচ্ছে, পাহাড়ে আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে।
রোয়াংছড়ি থানা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পাইক্ষ্যং পাড়া এলাকা থেকে অজ্ঞাত তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, মরদেহগুলো ঘটনাস্থল থেকে রোয়াংছড়ি সদর থানায় নিয়ে আসা হচ্ছে। তাদের পরিচয় ও বিস্তারিত জানতে পুলিশ কাজ শুরু করেছে। শীঘ্রই বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।
Posted ২:১৯ পিএম | সোমবার, ০৮ মে ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।